
X
ছবি: প্রতিনিধি
গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজারে প্রকাশ্য দিবালোকে শাকিল (১৭) নামের এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম ও তার কাছে থাকা টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গত ২৫ মে বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. আব্দুল আলী বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মো. সামির (২১) নামের এক যুবকের নেতৃত্বে ৩-৪ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী শাকিলের গতিরোধ করে।
তারা শাকিলকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে অভিযুক্ত মো. সামির তার হাতে থাকা সুচালো অস্ত্র দিয়ে শাকিলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় সন্ত্রাসীরা শাকিলের প্যান্টের পকেটে থাকা কেনাকাটার ১৪,২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। শাকিলের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর পিতা মো. আব্দুল আলী জানান, দীর্ঘ দিন ধরেই অভিযুক্তরা তার ছেলের সঙ্গে শত্রুতা পোষণ করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজারে প্রকাশ্য দিবালোকে শাকিল (১৭) নামের এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম ও তার কাছে থাকা টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ মে বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. আব্দুল আলী বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মো. সামির (২১) নামের এক যুবকের নেতৃত্বে ৩-৪ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী শাকিলের গতিরোধ করে। তারা শাকিলকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে অভিযুক্ত মো. সামির তার হাতে থাকা সুচালো অস্ত্র দিয়ে শাকিলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় সন্ত্রাসীরা শাকিলের প্যান্টের পকেটে থাকা কেনাকাটার ১৪,২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। শাকিলের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর পিতা মো. আব্দুল আলী জানান, দীর্ঘ দিন ধরেই অভিযুক্তরা তার ছেলের সঙ্গে শত্রুতা পোষণ করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।