ইমাম-মুয়াজ্জিনদের জন্য মহতী উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউ এনও কে এম ইশমাম

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সারাবাংলা

মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অস্বচ্ছল আলেম-ওলামাদের জন্য ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসায় ভাসছেন মতলব

2026-05-31T12:25:18+00:00
2026-05-31T12:25:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইমাম-মুয়াজ্জিনদের জন্য মহতী উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউ এনও কে এম ইশমাম
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ৮০)
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম
X

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম

মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অস্বচ্ছল আলেম-ওলামাদের জন্য ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসায় ভাসছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল আলেম-ওলামাদের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে একটি কোরবানির গরু ক্রয় করেন তিনি। ঈদের দিন গরুটি আল্লাহর নামে কোরবানি করার পর সেই কোরবানির গোশত উপজেলার বিভিন্ন মসজিদের ৫০ জন ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ সময় ইউএনও কে এম ইশমামের বৃদ্ধ বাবা-মাও উপস্থিত ছিলেন।

কোরবানির গোশত উপহার হিসেবে পেয়ে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষক মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর বাবা-মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

উপজেলা ইমাম-উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মোরশেদ আলম সিরাজী বলেন, “আমি প্রায় ৩৮ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। 

এই প্রথম দেখলাম প্রশাসনের কোনো কর্মকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইমাম-মুয়াজ্জিনদের জন্য কোরবানির ব্যবস্থা করেছেন। স্যারের এমন মানবিক উদ্যোগ সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।”

ইউএনও কে এম ইশমাম বলেন, “আলেম-ওলামাদের প্রতি ভালোবাসা থেকেই এমন চিন্তা করেছি। খোঁজ নিয়ে দেখেছি, অনেকেই আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে পারেন না। তাঁদের পাশে দাঁড়াতে পারা এবং পরিবারের সদস্যদের নেক হায়াত কামনার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করেছি।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy