চম্পাতলিতে দুই বন্ধু নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

সৈয়দপুর-দিনাজপুর মহা-সড়কের নীলফামারীর সৈয়দপুরের অদুরে চম্পাতলি নামক স্থানে শনিবার (৩০ মে) বিকেলে একটি প্রাইভেটকার ও মোটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে

2026-05-31T15:58:44+00:00
2026-05-31T15:58:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চম্পাতলিতে দুই বন্ধু নিহত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৪০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সৈয়দপুর-দিনাজপুর মহা-সড়কের নীলফামারীর সৈয়দপুরের অদুরে চম্পাতলি নামক স্থানে শনিবার (৩০ মে) বিকেলে একটি প্রাইভেটকার ও মোটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাবির খালেদ (১৮) ও তার বন্ধু রিয়াদ হোসেনের (১৭) মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টায় সৈয়দপুর-দিনাজপুর মহা-সড়কের চম্পাতলী বাজার সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর-সাইকেলে থাকা মোটর-সাইকেল আরোহী চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাণীরবন্দরের ডাঃ আশরাফুল খালেদ সাগরের পুত্র জাবির খালেদ ও তার বন্ধু তেঁতুলিয়া ইউনিয়নের বৈকন্ঠপুর শাহাপাড়ার দুলাল হোসেনের পুত্র রিয়াদ হোসেন গুরুতর আহত হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তারের পরামর্শে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক জাবির খালেদকে মৃত ঘোষণা করেন। এর  কিছুক্ষণ পর জাবিরের বন্ধু রিয়াদেরও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy