প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:০৩ পিএম (ভিজিট : ৬৩)

X
ফাইল ছবি
নেত্রকোনার বারহাট্টায় হাফিজিয়া দারুল উলূম মুহিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন)সকাল সাড়ে নয়টার দিকে শিশুটির মরদেহ ভেসে উঠার পর দুপুরে বারহাট্টা থানা পুলিশ সেটি উদ্ধার করে।
বারহাট্টা হাফিজিয়া দারল উলূম মহিউসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন জানান, একজন মহিলা আমাদের মাদ্রাসার পুকুরে একটি নবজাতক ছেলে শিশুর লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়। আমরা তাৎক্ষণিক বারহাট্টা থানা পুলিশকে বিষয়টি অবগত করি। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ দ্রুত তদন্ত শেষ করার আশা প্রকাশ করেছেন।