ছেলে এবং পুত্রবধূকে নিয়ে গ্রামের বাড়িতে বিএনপি নেতা তুহিন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী জেলা বিএনপি'র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের একমাত্র ছেলে ও পুত্রবধূকে নিয়ে তার গ্রামের বাড়িতে

2026-06-01T12:38:30+00:00
2026-06-01T12:38:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছেলে এবং পুত্রবধূকে নিয়ে গ্রামের বাড়িতে বিএনপি নেতা তুহিন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ৭১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলা বিএনপি'র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের একমাত্র ছেলে ও পুত্রবধূকে নিয়ে তার গ্রামের বাড়িতে আসেন। দাদুর বাড়িতে এসে ভালবাসা আর অভ্যর্থনায় সিক্ত হলেন নব দম্পতি ছেলে শামিন এবং নববধু ফারিজা। 

ঈদ পরবর্তী তাদের নিয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তার গ্রামের বাড়িতে আসলে নানা আয়োজনে তাদের বরন করে নেন পরিবারের লোকজন এবং এলাকাবাসী। ভালবাসা আর অভ্যর্থনায় সিক্ত হন নব দম্পতি।

রোববার ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের একমাত্র ছেলে শামিন ও পুত্রবধু ফারিজাকে নিয়ে তিনি তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের চৌধুরী পাড়ায় আসেন। চৌধুরী পরিবারের নববধু আসার খবরে ডোমার এবং ডিমলা উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এলাকার লোকজন ভীড় জমান। 

যথারীতি নববধূকে বরন করে নিতে কোন কিছুরই কমতি ছিল না। রীতিমতো বরন ডালা সাজিয়ে ফিতা কেটে ফুলের পাপড়ি ছিটিয়ে মিষ্টি ও শরবত খাইয়ে নজরানা আদায় করে বাড়িতে প্রবেশ করানো হয় নববধূকে। এরপর একে একে ফুলের তোড়া, ফুলের মালা ও উপটৌকন দিয়ে নব দম্পতিকে শুভেচ্ছা জানান নেতা কর্মী এবং এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান।

জানা গেছে, ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তার পরিবারের সাথে প্রবাসে বড় হন। ১৯৯৪ সালে তিনি দেশে এসে খালা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালে জিয়ার আহবানে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন।

৯৬এর ১৫ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। পরে জেলা বিএনপি'র কাউন্সিলের মাধ্যমে তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। এরপর রাজনীতির পালা বদলে দেশে জরুরী অবস্থা জারী হলে তিনি আবারো বিদেশে পাড়ি জমান। 

এরই মাঝে এক ছেলে ও এক মেয়েকে রেখে তার স্ত্রী বিয়োগ ঘটে। রাজনীতির রোষানলের কারনে তার স্ত্রীর দাফনেও উপস্থিত থাকতে পারেননি তিনি। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ২০২৪এর ৫ আগস্ট ফ্যাসিস্টের পতন হলে তিনি দেশে ফিরে আসেন। 

সম্প্রতি তার একমাত্র ছেলের বিয়ে হয়। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হয় ঢাকায়। এই প্রথম ছেলে এবং পুত্রবধূকে সাথে নিয়ে তিনি তার নিজ বাড়ি গোমনাতীতে আসেন। বিকেলে তিনি ডালিয়া অবসরে কিছু সময় অতিবাহিত করে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 

এর আগে নীলফামারী জেলা বিএনপি'র নেতৃবৃন্দ নব দম্পতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান পরে নীলফামারী জেলা পরিষদ কর্তৃক শিক্ষাবৃত্তির চেক বিতরণ , হুইলচেয়ার বিতরণ, বাই সাইকেল বিতরণ, খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy