ব্রাহ্মণবাড়িয়ায় ১০ মামলার আসামি পারভেজসহ গ্রেফতার দুই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) রাত ৯টার

2026-06-01T13:25:39+00:00
2026-06-01T13:25:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ মামলার আসামি পারভেজসহ গ্রেফতার দুই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ৪১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) রাত ৯টার দিকে জেলা শহরের পাইকপাড়া ও মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার পারভেজ (৩০) জেলা শহরের পাইকপাড়া এলাকার জীবন মিয়ার ছেলে এবং মেড্ডা স্কুল মসজিদ এলাকার সুরুজ মিয়ার ছেলে রাব্বি (২২)।

জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পাইকপাড়ায় নিজ বাসা থেকে পারভেজকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একই সময়ে মেড্ডা বাসস্ট্যান্ডের সামনে থেকে রাব্বিকে দুই পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ১০টি মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy