মির্জাপুরে প্রেমের টানে চীনা এক যুবকের আগমন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমের টানে চীনা এক যুবকের আগমন।চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)।জানা গেছে,শনিবার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা

2026-06-01T14:18:45+00:00
2026-06-01T14:18:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জাপুরে প্রেমের টানে চীনা এক যুবকের আগমন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ৭৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমের টানে চীনা এক যুবকের আগমন।চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)।

জানা গেছে,শনিবার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ার বাসিন্দা আলী হোসেনের মেয়ে আনিকা আক্তারের প্রেমের টানে ছুটে আসেন ওয়াং ইউলাই।তিনি চীনের রাঙ্গগুই প্রদেশের বাসিন্দা ও পেশায় তিনি একজন স্কুল শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা যায়,প্রায় ৭ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম(ওয়ার্ল্ড টক) অ্যাপের মাধ্যমে ওয়াং ইউলাই ও আনিকা আক্তারের পরিচয় হয়।প্রথমে বন্ধুত্ব,পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়।দীর্ঘ ৭ মাস অনলাইনে যোগাযোগের পর এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন চীনা এই যুবক।

ওয়াং ইউলাই বলেন,আমি আনিকাকে ভালোবাসি।আমি বাংলাদেশের আইন অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করে আনিকাকে বিয়ে করতে চাই।বিয়ের পর তাকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আনিকা আক্তার বলেন,অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে।এখন আমরা বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পরিণতি দিতে চাই।

চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।বিদেশি নাগরিককে একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আনিকার বাড়িতে ভিড় করেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান,চীনা নাগরিক,আনিকার পরিবারসহ তারা থানায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।চীনা নাগরিক তার একটি পাসপোর্ট প্রদর্শন করেছেন।আইনগত সহযোগিতা প্রয়োজন হলে পুলিশের পক্ষ থেকে তাদের করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy