সিরাজগঞ্জে ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে কলেজছাত্র শাকিল (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি মো. রাকিবকে (২৫) কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার

2026-06-01T15:19:00+00:00
2026-06-01T15:20:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:১৯ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ৩:২০ পিএম  (ভিজিট : ৫০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে কলেজছাত্র শাকিল (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি মো. রাকিবকে (২৫) কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার (১ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ছোনগাছা বাজার–সংলগ্ন চামেলী মোড় এলাকায় মো. জহুরুল ইসলামের টং দোকানের সামনে পূর্বশত্রুতার জেরে শাকিলকে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁর মৃত্যু হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, কয়েক দিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে রাকিবের সঙ্গে নিহত শাকিল ও তাঁর বন্ধুদের কথা-কাটাকাটি হয়েছিল।

এ ছাড়া ঘটনার তিন থেকে চার দিন আগে একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে অপর দুই আসামি শাকিল (২৪) ও সাব্বিরের (২৬) সঙ্গে ঝগড়ার সময় রাকিব ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। এসব ঘটনার জের ধরেই ঈদের দিন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর নিহতের ভাই মো. রহমত উল্লাহ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২৯ মে দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান বলেন, “ঈদের দিন হত্যাকাণ্ডটি ঘটে। এরপরই পুলিশ সুপারের দিকনির্দেশনায় সিরাজগঞ্জ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ শুরু করে। একপর্যায়ে আমরা তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো নিয়ে পূর্বশত্রুতা ছিল।”

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy