ব্রিজ নির্মাণের দাবিতে খালে নেমে গ্রামবাসীর মানববন্ধন!

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে যুগ যুগ ধরে খাল পারাপারে দুর্ভোগ লাঘবে ব্রিজ নির্মাণের দাবিতেমানববন্ধনকরেছে গ্রামবাসী।সোমবার (১ জুন) দুপুরে উপজেলার দুর্গাপুর

2026-06-01T17:59:18+00:00
2026-06-01T17:59:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রিজ নির্মাণের দাবিতে খালে নেমে গ্রামবাসীর মানববন্ধন!
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৯২)
ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
X

ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে যুগ যুগ ধরে খাল পারাপারে দুর্ভোগ লাঘবে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব লক্ষীপুর ৫নং ওয়ার্ডে একটি খালের পানিতে নেমে কয়েকটি গ্রামের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।
 
লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোবারক বলেন, আমাদের পূর্ব লক্ষীপুর গ্রামে একটি খাল থাকায় কৃষকরা ধান, গরু-বাছুর নিয়ে চলাচল করতে পারে না। ছেলেমেয়েরা বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে পারে না। খালে বেশি পানি থাকায় এলাকাবাসীকে চরম কষ্টের শিকার হতে হচ্ছে। আমরা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের কাছে আমাদের আবেদন তিনি যেন অতি দ্রুত আমাদের এলাকায় একটি ব্রিজ নির্মাণ করে দেবেন।

আরেক বাসিন্দা জালাল উদ্দিন বলেন, বৃষ্টি হলে এই খালের পানি বুক সমান হয়ে যায়, এখনও হাঁটু পর্যন্ত পানি। বয়স্করা নামাজ পড়তে যেতে পারেন না। আমরা বাধ্য হয়ে ঘর বন্দি হয়ে থাকি। রোগী ও গর্ভবতী মায়েদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। আমাদের এখানে দ্রুত একটি ব্রিজ প্রয়োজন।

দ্বীন ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, আজ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি একটাই কারণে এই খালের পানিতে আমরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত। খালের পেছনেই আমাদের বাড়ি। বন্যায় খালের পাড় ভাঙতে ভাঙতে এখন বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছে। আর একবার বড় বন্যা হলে আমাদের বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy