সৈয়দপুরে ২৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ যুবক গ্রেপ্তার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:০৫ পিএম (ভিজিট : ৪৬)

X
নেশাজাতীয় সিরাপসহ যুবক গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল এসকাফ কফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়ার মৃত. মনির উদ্দিনের ছেলে মোহাম্মদ আমানত হোসেন ওরফে রকি (৩৯)।
পুলিশ জানায়, রোববার (৩১ মে) সৈয়দপুর থানার একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে ২৫ বোতল এসকাফ’ কফ সিরাপসহ মোহাম্মদ আমানত হোসেন ওরফে রকি (৩৯)’কে গ্রেফতার করে সৈয়দপুর থানায় মামলা (নং-১(৬)/২৬) দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত আসামিকে জেলহাজতে প্রেরণ করেছে।