আনোয়ারায় আলোচিত ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার আসামি মোহাম্মদ ফারুককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৩১ মে)

2026-06-01T19:33:49+00:00
2026-06-01T19:33:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় আলোচিত ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৫৯)
ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
X

ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত  তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার আসামি মোহাম্মদ ফারুককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) রাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের পুত্র।থানা সূত্রে জানা যায়, গত ২ মে শিক্ষার্থীর মা বাদী হয়ে জড়িত আবু তাহের (৪২), রবিউল হোসেন প্র. চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসাইনের (২২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর পুলিশ আসামিদের ধরতে অভিযান পরিচালনা করতে থাকে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় এই মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আজ (সোমবার) আদালতে পাঠানো হবে, বাকি আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান। 

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী তার খালার বাসা থেকে একই এলাকার খালাতো বোনের বাসায় যাওয়ার পথে এই গণধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy