শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার পরিবারের ওপর অতর্কিত হামলা!

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।আজ সোমবার আসরের

2026-06-01T20:23:54+00:00
2026-06-01T20:23:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার পরিবারের ওপর অতর্কিত হামলা!
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২৩ পিএম   (ভিজিট : ১০৯)
আমির হামজার পরিবারের ওপর অতর্কিত হামলা
X

আমির হামজার পরিবারের ওপর অতর্কিত হামলা

কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

আজ সোমবার আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এই হামলার ঘটনা ঘটে। 

হামলায় আহত হয়েছেন আমির হামজার শালা ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর ও তাঁর গাড়িচালক সাদ্দাম হোসেন।

হামলাকারীরা হলেন, হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও  রিমন।

আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে  আর আমি আর বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে আমাদের গতিরোধ হয়। এসময় বার বার হর্ণ দিলেও গাড়ি না সারলে আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। এসময় ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করে। হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে মুখে আঘাত করে। আমার বোন গাড়ি থেকে বের হয়ে আসলে তাঁকে এবং এমপি আমির হামজাকে নিয়ে গালিগালাজ করে।

এদিকে ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ সহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা জীবননগর থানায় রয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তাঁর পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy