দৌলতপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকায় আখিঁ খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।এ ব্যাপারে দৌলতপুর

2026-06-01T21:22:26+00:00
2026-06-01T21:22:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৩৯)
দৌলতপুরে গৃহবধূকে হত্যা
X

দৌলতপুরে গৃহবধূকে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকায় আখিঁ খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহত গৃহবধুর স্বামী ও শ্বাশুড়ীকে আটক করেছে। 

গত রোববার (৩১ মে) রাত সাড়ে ১০টায় পার্শ্ববর্তী মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গৃহবধূর বাবা ইমান আলী মালিথা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১ তারিখ ১ জুন ২০২৬। আসামিরা হলেন, গৃহবধূর স্বামী আশিকুর রহমান,শাশুড়ি আছিয়া খাতুন,শ্বশুর পিজার উদ্দিন ও ননদ মমতাজ খাতুন। 

পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে স্বামী আশিকুর রহমান ও শাশুড়ি আছিয়াা খাতুনকে আটক করেছে। দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, গত তিন বছর আগে আশিকুরের সাথে কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা এলাকার ইমান আলী মালিথার মেয়ে আঁখি খাতুনের বিয়ে হয়। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। 

আঁখি খাতুনের বাবা ইমান আলী মালিথা বলেন, রোববার রাত ৮টার পর খলিসাকুন্ডি ইউনিয়নের উদয়নগর গ্রামে আমার মেয়ের শয়ন কক্ষে জামাই আশিকুরসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা মারধরের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেন। 

পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মো: ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শেখ মো. আলী মুর্তজা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy