জিয়ানগরে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাত আনুমানিক ১১টার

2026-06-02T11:16:39+00:00
2026-06-02T11:16:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিয়ানগরে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ঢেপসাবুনিয়া মোড়ের সেন্টু মেম্বারের স’মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আজিজুল হক ঘরামি (৩৮)। তিনি উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালিপাড়া এলাকার মো. ইউসুফ আলী ঘরামির ছেলে।

থানা সূত্রে জানা যায়, জিয়ানগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বিশেষ কৌশলে আজিজুলকে আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, আজিজুল গ্রেপ্তার হলেও এলাকায় আরও কয়েকজন মাদক কারবারি সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের প্রশংসা করেছেন স্থানীয়রা।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বাত খান জানান, গ্রেপ্তারকৃত আজিজুল হক ঘরামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আছি এবং থাকব। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই থানার আওতায় কোনো ধরনের অপরাধ বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy