আনোয়ারায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ, উত্তেজনা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।সোমবার

2026-06-02T12:02:43+00:00
2026-06-02T12:02:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ, উত্তেজনা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ৫৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

সোমবার বিকেলে কেএবি সড়কে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে হঠাৎ করে মিছিলের খবরে পুলিশ প্রশাসনের তৎপরতা বেড়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে আনোয়ারার কেএবি সড়ক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একটি মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেয় রবিউল নামে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের এক নেতা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সোমবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল হয়। হঠাৎ করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈমুদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুকের সঞ্চালনায় চাতরী চৌমুহনীস্থ কর্ণফুলী টানেল মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতা বন্ধের দাবি জানান।

বক্তারা ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মিছিলটি চাতরী চৌমুহনী বাজার এলাকা প্রদক্ষিণ করে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন। অন্যদিকে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে মাঠে নামায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর পুলিশ খতিয়ে দেখছে। মিছিলটি কোন এলাকায় হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy