প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:২৮ পিএম (ভিজিট : ৬৬)

X
ছবি: প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের যুব সমাজের আয়োজনে দুই দিন ব্যাপী জামাই মেলা উপলক্ষে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।
হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা, দেশীয় সংস্কৃতি ও বিনোদন ফিরিয়ে আনতে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয়রাসহ বিপুল সংখ্যক দর্শনার্থী স্বত:স্ফূর্তভাবে অংশ নেন।
এ উপলক্ষে ১জুন সোমবার বিকালে নলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নানা ধরণের গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বয়োবৃদ্ধ থেকে শুরু করে কিশোর-তরুণ সব বয়সী মানুষ অংশ নেন। গ্রামের প্রবীণ ব্যক্তিদের মতে এ ধরণের বর্ণাঢ্য আয়োজন গ্রামীণ জনপদে উৎসবের আমেজ তৈরি হয় এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় খেলাধুলার ঐতিহ্য তুলে ধরা সম্ভব। এ মেলায় অত্র গ্রামের মেয়ে জামাইকে দাওয়াত করে আনাহয়।
সেই সঙ্গে সাধ্যমত মাছ, মাংস ও রকমারি মিষ্টান্ন কিনে জামাই মেয়েদের আপ্যায়ন করা হয়। শেষে বিকালে এক পুরুস্কার বিতরণী সভা তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও বায়জিদ প্রাং এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় গ্রামীণ খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার মোনওয়ার করিম তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য আমাদের সংস্কৃতির প্রাণ ভোমরা। যুগ যুগ ধরে গ্রামীণ মেলা ও খেলা-ধুলার মাধ্যমে এই ঐতিহ্য আজও টিকে রয়েছে। এ সময় যুব সমাজের সদসগণ সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।