গাংনীতে গণপিটুনি যুবক নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে| আজ মঙ্গলবার ভোরে সঙ্গীয় কয়েকজন পালিয়ে

2026-06-02T13:34:02+00:00
2026-06-02T13:34:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে গণপিটুনি যুবক নিহত
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৩৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে| আজ মঙ্গলবার ভোরে সঙ্গীয় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে এক যুবক| মৃত্যুর আগে তার বাড়ি পাবনা বলে জানালেও এখনও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ|

স্থানীয় সুত্রে জানা গেছে, বামুন্দী বাজারের তুষার টাওয়ার হাউজে অজ্ঞাত ৫/৬ জন হানা দেয়| ঘর থেকে টায়ার বের করে সড়কে থাকায় পিকআপে তুলছিল| দোকান মালিক টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন হাজির হয়| এসময় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে অজ্ঞাত ওই যুবক| তাকে রসি দিয়ে বেঁধে বেধড়ক মারপিঠ করা হয়| গুরুতর আহত অবস্থায় দোকানের পাশে ফেলে রাখা হয়| এক পর্যায়ে তার মৃত্যু হয়|

ওই যুবক মৃত্যুর আগে সারা শরীর রসি দিয়ে বাঁধা ছিল| গুরুতর আহত অবস্থায় তার কথা বের হচ্ছিল না| একটি ভিডিওতে দেখা গেছে- বেঁধে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছেন উৎসুক মানুষ| জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা ৫/৬ জন পাবনা সদর থেকে পিকআপযোগে চুরে করতে বামুন্দি এসেছিল|

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে| তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে| মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি|





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy