প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:৫৭ পিএম আপডেট: ০২.০৬.২০২৬ ২:৫৮ পিএম (ভিজিট : ২৭)

X
পাবনার সুজানগরে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেখ আব্দুর রউফ এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, তাঁতীবন্দ হাট সংলগ্ন মাঠে,ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাবেক ছাত্রনেতা শেখ আব্দুর রউফ এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ। ওর্য়াড বিএনপির সভাপতি মুন্নাফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার গোলাম আযম।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাদেক আলী মুন্সী, লুৎফর রহমান বাবু,হানিফ সরদার, মনিরুজ্জামান মান্নান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মিজানুর রহমান।
বক্তারা বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজি, চরমপন্থী ও দখলদারদের হাত থেকে রক্ষা পেতে হলে শেখ আব্দুর রউফ কে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।