রামগতিতে ১০ বছরের শিশু ধর্ষণ, আসামি গ্রপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশু কন্যা ধর্ষনের শিকার হয়েছে। এঘটনায় ভিকটিমের নানী হাজেরা

2026-06-02T16:19:25+00:00
2026-06-02T16:19:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে ১০ বছরের শিশু ধর্ষণ, আসামি গ্রপ্তার
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৭৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে এসে  ১০ বছরের এক শিশু কন্যা ধর্ষনের শিকার হয়েছে। এঘটনায় ভিকটিমের নানী হাজেরা বেগম বাদী হয়ে ধর্ষক আনিছুর রহমান মামুন (২১) এর বিরুদ্ধে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। 

সোমবার (১ লা জুন) দুপুরে উপজেলার চরসীতা গ্রামেরর এছহাক পাটোয়ারীর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। ধর্ষক আনিছুর রহমান মামুন ওই বাড়ির জহির উদ্দিনের ছেলে। পুলিশ অভিযান চালিয়ে আসামি মামুনকে গ্রেপ্তার করে। 

মামলার এজাহার সূত্রে জানা যায় ধর্ষিতা শিশুকন্যা রামগঞ্জ উপজেলার হাজির পাড়া গ্রামের মোঃ ইব্রাহীম রিপনের মেয়ে। গত তিন -চারদিন আগে মায়ের সাথে রামগতির চরসীতা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে সে, ঘটনার দিন দুপুরে ওই মেয়ে নানা বাড়ির উঠানে খেলছিল। 

আসামি মামুন তাকে টাকা ও বিভিন্ন ধরনের  খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকার শুনে তার মা ও নানী এসে ঘটনাস্থল থেকে মামুন কে ধরে ফেলেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এবং মামুন কে আটক করে থানায় নিয়ে যায় এবং ভিকটিম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট স্বীকারুক্তি মুলক জবানবন্দি দেওয়ায় মঙ্গলবার ২ জুন মামুনকে জেলহাজতে পাঠানো হয়। এঘটনায় অধিকতর তদন্তের কাজ অব্যাহত রয়েছে। 

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান, শিশু ধর্ষণের খবর পেয়ে অভিযান চালিয়ে ধর্ষক মামুন কে স্থানীয়দের সহায়তা ঘটনাস্থল থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মামুন স্বীকাররুক্তি মুলক জবানবন্দি দেন। ভিকটিমের নানী বাদী হয়ে মামুনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন। পরে তাকে গ্রপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতা শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy