সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনে ফ্রান্স যাচ্ছেন রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সড়কবাতির আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ফ্রান্স যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান

2026-06-02T18:40:41+00:00
2026-06-02T18:40:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনে ফ্রান্স যাচ্ছেন রাসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৪৬)
রাজশাহী সিটি করপোরেশন
X

রাজশাহী সিটি করপোরেশন

সড়কবাতির আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ফ্রান্স যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। 

১১ দিনের এ সফরে তার সঙ্গে যাচ্ছেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট। আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত তারা ফ্রান্সে অবস্থান করবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক আলোকসজ্জা প্রযুক্তি প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামের একটি কম্পানির আমন্ত্রণে তারা ফ্রান্স সফরে যাচ্ছেন। সফরকালে রাসিকের প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন।

সেখানে সড়কবাতির সর্বাধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি, উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করবেন বলে সরকারি চিঠিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগে পাঠানো চিঠিতে আরো বলা হয়েছে, এ সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড। সরকারি অর্থ ব্যয় ছাড়াই এ সফর অনুষ্ঠিত হবে।

সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে নিয়ে আসি। বিভিন্ন ডিলারের মাধ্যমে এসব পণ্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয়। কোনো ক্রেতা প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ দেখালে আমরা তাদের ফ্রান্সে নিয়ে গিয়ে কারখানা ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শনের সুযোগ করে দিই।’

তবে বর্তমানে রাজশাহী সিটি করপোরেশন কোন ডিলারের মাধ্যমে সড়কবাতি সংগ্রহ করছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি। মেহেদী হাসান বলেন, ‘আমাদের কয়েকজন ডিলার রয়েছে। এই মুহূর্তে ঠিক কোন ডিলার রাসিককে পণ্য সরবরাহ করছে তা বলতে পারছি না।’

সফর প্রসঙ্গে বক্তব্য জানতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy