নেছারাবাদে খালে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খালের পানিতে ডুবে রাইসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুন) রাত

2026-06-03T11:26:42+00:00
2026-06-03T11:26:42+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে খালে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খালের পানিতে ডুবে রাইসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুন) রাত ৮ টায় নেছারাবাদ থানা সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাইসার মা রুমানা বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার সময় তিনি ক্লান্তির কারণে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে জেগে মেয়েকে পাশে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের একটি খালে শিশুটিকে ভাসতে দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত শিশুটি খালে পড়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

স্থানীয়দের মতে, শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়া প্রয়োজন, বিশেষ করে খাল, পুকুর বা জলাশয়ের আশপাশে বসবাসকারী পরিবারগুলোর ক্ষেত্রে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy