প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৪১ এএম (ভিজিট : ৪০)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় অবৈধ মাছ ধরার জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুদের অভিযোগে এক জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার ২ জুন বিকালে উপজেলার আসমা ও চিরাম ইউনিয়নে কলাভাঙ্গা বিলে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম । অভিযান প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, হাওর অধুষিত্য অঞ্চলে দেশীয় মাছ রক্ষার্থে এক মাস মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই এটি নিয়ে বারহাট্টায় মাইকিং করা হয়েছে। দেশীয় মাছ রক্ষার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করা সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম জানান জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।