পাইকগাছার যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস খুলনার গুটুদিয়ায় পুকুরে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। নিহত দিনমজুর ছাইদুর

2026-06-03T14:07:37+00:00
2026-06-03T14:07:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছার যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস খুলনার গুটুদিয়ায় পুকুরে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। নিহত দিনমজুর ছাইদুর রহমান ছাইদ (২৫) পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে।

খুলনা জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মণ্ডল জানান, ৩ জুন বুধবার সকাল ৮টায় পাবনা-ব-১৮২ নম্বরের যাত্রীবাহী বাসটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

সকাল পৌনে ১০টার দিকে বাসটি খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে ছাইদুর রহমান ছাইদ নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা জানান, নিহত ছাইদুর পেশায় একজন দিনমজুর ছিলেন। সকালে তিনি বাসযোগে খুলনা হয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy