ভূঞাপুরে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি, সন্তোষ প্রকাশ স্থানীয়দের

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

2026-06-03T14:55:42+00:00
2026-06-03T14:55:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি, সন্তোষ প্রকাশ স্থানীয়দের
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৫৫ পিএম   (ভিজিট : ৯৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান একাধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি)-এর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জানা যায়, ঈদকে কেন্দ্র করে ভূঞাপুর বাসস্ট্যান্ড, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিদর্শন করছেন তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে সরেজমিনে উপস্থিত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, প্রশাসনের ধারাবাহিক নজরদারির ফলে ঈদকে ঘিরে ভূঞাপুর বাসস্ট্যান্ডে কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এছাড়া যাত্রীসেবায়ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে ভূঞাপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হয়নি এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোগান্তিতে পড়তে হয়নি।

উপজেলা প্রশাসন, পৌরসভা ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জনসেবা অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এ কার্যকর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ভূঞাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সচেতন মহল মনে করেন, জনস্বার্থে প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা অব্যাহত থাকলে নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ঈদের ব্যস্ত সময়েও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিবিড় তদারকির কারণে পরিবহন খাত ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় ছিল। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্যাপশন: উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের তদারকি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy