কালভার্ট নয়, যেন মরণফাঁদ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পূর্বপাড়া (মোল্লাবাড়ি সংলগ্ন) গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার কালভার্টটি ভেঙে পড়ে আছে। প্রায়

2026-06-03T15:28:42+00:00
2026-06-03T15:28:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালভার্ট নয়, যেন মরণফাঁদ
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ৮০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পূর্বপাড়া (মোল্লাবাড়ি সংলগ্ন) গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার কালভার্টটি ভেঙে পড়ে আছে। প্রায় এক বছর আগে কালভার্টের মাঝখানের অংশ ধসে পড়লেও এখনো সংস্কার করা হয়নি। 

রাস্তায় যাতায়াতকারী যানবাহন ও এলাকাবাসীর জন্য এটি যেন একটি মরণফাঁদ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, হতে পারে প্রাণহানি।

সরেজমিনে দেখা যায়, চৌঘরিয়া পূর্বপাড়া গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে পাকা রাস্তাটি। রাস্তার মধ্যখানে রয়েছে একটি কালভার্ট। কালভার্টের ছাদের বড় অংশ ভেঙে পড়ে আছে। ভেঙে যাওয়া অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ চলাচল করছে।

 এছাড়া রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।

এ অবস্থায় কালভার্টটি নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বর্মন জানান, কালভার্টটি নতুন করে নির্মাণের জন্য এডিপির আওতায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy