পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা (১৭) নামে এক মাদক কারবারি আটক করেছে

2026-06-03T15:30:47+00:00
2026-06-03T15:30:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৩৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা (১৭) নামে এক মাদক কারবারি আটক করেছে ১৬ বিজিবির টহল দল। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গুচ্ছ গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে।

বুধবার দুপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫২-আর থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কপালির মোড়ে রফিকের মিষ্টির দোকান থেকে তাকে আটক করা হয়।

টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেনের নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ সময় অপর মাদক ব্যবসায়ী কপালির মোড়ের মনোয়ারের ছেলে তছলিম (৩২) পালিয়ে যায়।

এ ব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও আসামিকে পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy