ঢাবি উপাচার্যের তুরস্ক গমন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ৭-দিনের সফরে তুরস্কের উদ্দেশে বুধবার (৩ জুন) সকালে

2026-06-03T19:57:29+00:00
2026-06-03T19:57:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি উপাচার্যের তুরস্ক গমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৭৩)
ঢাবি উপাচার্যের তুরস্ক গমন
X

ঢাবি উপাচার্যের তুরস্ক গমন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ৭-দিনের সফরে তুরস্কের উদ্দেশে বুধবার (৩ জুন) সকালে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর সভাপতির আমন্ত্রণে আগামী ৫-৭ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ তিনি যোগদান করবেন।

উল্লেখ্য, বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ, বেসরকারি খাত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ একত্রিত হবেন। এই ফোরাম নীতি নির্ধারকদের জন্য বর্জ্যমুক্ত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনার একটি মঞ্চ তৈরি করবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি ও টেকসই পন্থা অন্বেষণে সহায়তা করবে বলে আয়োজকরা আশা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তুরস্ক সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’ কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।  

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী ৯ জুন ২০২৬ মঙ্গলবার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া 

উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy