মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

স্টাফ ‍রিপোর্টার , গাজীপুর

আইন-আদালত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

2026-06-04T07:51:24+00:00
2026-06-04T10:00:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী
স্টাফ ‍রিপোর্টার , গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৫১ এএম   (ভিজিট : ১০১)
সেলিনা হায়াৎ আইভী
X

সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন।  বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। 

আইভির বিরুদ্ধে করা ১২টি মামলার জামিন সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান। 

কারা সূত্র জানায়, বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন সেলিনা হায়াৎ আইভী। তার মুক্তির খবরে কারাগারের বাইরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। 

আইভির বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে গত ১০ মে ১০টি মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

তিনি মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানান। এবং সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। 





  বিষয়:   নারায়ণগঞ্জ  জামিন  সরকার 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy