ঘাটাইলে যুবদল নেতার মরদেহ উদ্ধার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:০৯ এএম (ভিজিট : ১৫০)

X
মিন্টু খান
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বুধবার রাত ১টায় উপজেলার কাউনটার বিল থেকে যুবদল নেতা মিন্টু খানের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। মিন্টু উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের সক্রিয় নেতা।
তিনি গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, বুধবার গভীর রাতে মিন্টু খানের মরদেহ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রাতেই সন্দেহজনক ৫ জনকে গ্রেপ্তার করে থানা হাজতে আনা হয়েছে।