নাচোলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ও ৭ দফা দাবিতে মানববন্ধন

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপ-শাখার সামনে বর্তমান নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুরশীদ আলম এর নিয়োগ

2026-06-04T11:41:38+00:00
2026-06-04T11:41:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ও ৭ দফা দাবিতে মানববন্ধন
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ৯৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপ-শাখার সামনে বর্তমান নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুরশীদ আলম এর নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ গ্রাহকরা।

'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে পূর্বের এমডি ওমর ফারুক খান-কে পুনর্বহালসহ ৭ দফা দাবি জানানো হয়।

​গ্রাহকদের এই আন্দোলনের মুখে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ১ ঘণ্টা ব্যাংকের সকল প্রকার দাপ্তরিক ও লেনদেন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে।

​৪ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টায় নাচোল উপ-শাখার কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের গ্রাহক ও সচেতন নাগরিক অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য দেন, ব্যাংককের গ্রাহক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, মাওলানা রইস উদ্দিন, ওবায়দুল্লাহ ও ইসমাইল হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

​বক্তারা অভিযোগ করে বলেন, ব্যাংকের বর্তমান নতুন এমডি খুরশীদ আলম এর যোগদানের পর থেকে গ্রাহকদের স্বার্থ চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। আমানতের সুরক্ষা নিশ্চিত করা এবং ব্যাংকটিকে লুটেরা ও ফ্যাসিস্টদের দোসরদের হাত থেকে মুক্ত করতে অবিলম্বে বর্তমান এমডি-কে অপসারণ করতে হবে। 

একই সাথে গ্রাহকবান্ধব ও দক্ষ পূর্বের এমডি  ওমর ফারুক খান -কে দ্রুত পুনর্বহাল করার জোর দাবি জানান তারা।

​মানববন্ধনে গ্রাহকরা আমানতের নিরাপত্তা, গ্রাহক স্বার্থ রক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বৈষম্য দূরীকরণসহ ৭ দফা দাবি সংবলিত লিফলেট ও ব্যানার প্রদর্শন করেন । একই সাথে গ্রাহকদের দাবির প্রতি সংহতি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘণ্টার কলম বিরতির আহ্বানও জানানো হয়।

​গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এই ৭ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচির ডাক দেওয়া হবে। ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম পুনরায় শুরু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy