লৌহজংয়ে আটক ৬, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে

2026-06-04T14:46:24+00:00
2026-06-04T14:46:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লৌহজংয়ে আটক ৬, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মুন্সীগঞ্জের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশগ্রহণ করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক মোঃ লুৎফর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস উপস্থিত ছিলেন।অভিযানকালে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয় এবং একজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়। আটককৃতদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধে দুটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা প্রশাসন মুন্সিগঞ্জ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy