প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৪৮ পিএম (ভিজিট : ২৯)

X
ছবি: প্রতিনিধি
নওগাঁর পোরশায় থানাপুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন— নিয়তপুর শ্রীকৃষ্ণপুর গ্রামের সেতাবুরের ছেলে আল আমিন (১৯), বিষ্ণুপুর গ্রামের সানাউল্লাহর ছেলে মেহেদী হাসান (২০) এবং কাপালীর মোড় এলাকার মনোয়ার হোসেন মনুর ছেলে তছলিম (৩৭)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তিনি নিজে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরীর আমবাগানের ভেতর থেকে ২৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আল আমিন ও মেহেদীকে আটক করা হয়।
এদিকে সন্ধ্যায় ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী তছলিমকে মাদক বিক্রিরত অবস্থায় কাপালীর মোড় থেকে আটক করা হয়।
ওসি আরও জানান, তছলিমের বিরুদ্ধে আদালতে পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।