
X
ছবি: প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন উত্তর মাহিনী গ্রামের চিন্হিত মাদক কারবারি নুরুল ইসলাম ও এলাকার মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তর মাহিনী পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে তালতলা মক্রবপুর সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে মাস্টার আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহাম্মদ মজুমদার,রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহআলম,সাবেক ইউপি সদস্য ইসহাক হাজারী। সৈয়দ আহাম্মদ মজুমদার, লায়ন ইলিয়াস মজুমদার,মাস্টার অহিদুর রহমান মজুমদার,ইস্রাফিল সোহাগ,মোহাম্মদ ফয়েজ উল্লাহ হাজারীপ্রবাসী আবুল কাশেম,এয়াসিন ভেন্ডর,আনোয়ার হোসেন হাজারী,রুহুল আমীন হাজারী,মোহাম্মদ শাহজাহান,সাংবাদিক আবুল কাশেম গাফুরী,সমাজ সেবক লুৎফর রহমান খন্দকার,আর্মি আবুল কালাম প্রমূখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে নুরুল ইসলাম এলাকার চিন্হিত মাদক কারবারি নুরুল ইসলাম তাকেও তার স্ত্রীকে এলাকাবাসী মাদকসহ আটক করে পুলিশে সৌপর্দ করে,অল্প কয়েকদিনের ভিতর জামিনে বের হয়ে আসে,এসময় ডার কাছ থেকে ৩৫০ জন মাদক সেবীর তালিকা পাওয়া যায়।সে এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা গ্রামবাসী মাদক কারবারি ও মাদকসেবিদের প্রতিরোধ গড়ে তুলবো।মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো।
এতে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মাহাবুব,মোঃ মনির মজুমদার,মীর হোসেন হাজারি, আবুবক্কর, সাইফুল ইসলাম,আলম খন্দকার, জাহাঙ্গীর খন্দকার, আলমগীর, সবুজ, বাশার, নবী, আমির খন্দকার, শুভ ,রিমনসহ আরও অনেকে।