ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪

2026-06-04T15:19:16+00:00
2026-06-04T15:19:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

“ধর্ষণের ভুক্তভোগীর পাশে দাঁড়াই, অপরাধীকে বয়কট করি” এবং “আমি প্রতিবাদী, আমি সচেতন, আমি চুপ থাকব না”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেনহাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ধর্ষণ প্রতিরোধে সামাজিক ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধীদের সামাজিকভাবে বয়কট করা এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy