প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:২০ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি: প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বালিখাল বাজার এলাকায় র্যাব-৯, এর অভিযানে চুনারুঘাটের দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃত হলেন - চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ আবুল কালাম (২৫), কালিশিরী গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (২৩)।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর দপ্তর সিলেট। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯, জানিয়েছে, বুধবার (৩ জুন) ভোর রাতে হবিগঞ্জ সদর হতে একটি মোটরসাইকেল যোগে সাড়ে ৬ কেজি গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য নবীগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন।
এমন সময় র্যাব-৯, এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অবস্থান নিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করে।