আনোয়ারায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গরিব অসহায় দুস্থদের মাঝে বস্ত্র ও

2026-06-05T12:48:04+00:00
2026-06-05T12:48:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ৬৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায়  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে  গরিব অসহায়  দুস্থদের  মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার   বিকেলে উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে  বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা  হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন।  

আবু বক্কর সওদাগরের সভাপতিত্বে ও আবু বক্কর লিটনের পরিচালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, এম. মনছুর উদ্দীন, বিএনপি নেতা আবদুল মইয়ূম চৌধুরী ছোটন, দিদার হোসেন চৌধুরী, আজিজুল হক, আবদুল করিম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, রুবাইয়াত খান শিফাত, সদস্য মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, বিএনপি নেতা আবদুল আজিজ, বজল আহমদ, আনোয়ার, আকতার কামাল, নুরুল আনোয়ার, জসিম উদ্দিন, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস, যুবদল নেতা এরফানুর রশিদ, তানভীর উদ্দিন আরিফ, দিদারুল ইসলাম, জুয়েল, লোকমান, সোহেল, হারুন, এনাম, হানিফ, হোসেন মিঠু, লিটন, অহিদ, ছাত্রদল নেতা সাহেদ, সাকিব, মোবারক, রিহাজ, আশফি, রিয়াদ, সাইদুল, জুনাইদ, মেহেদী, হিরু, ঈশান, রাফি, ওহাবসহ পরৈকোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা। প্রধান অতিথি লায়ন হেলাল উদ্দিন তার বক্তব্য বলেন বিএনপির জনগণের দল। জনগণের কল্যাণে বিএনপি সরকার কাজ করছে। 

তিনি শহীদ প্রেসিডেন্ট   জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে নেতা  কর্মীদেরকে কাজ করার জন্য আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy