দৌলতপুর সীমান্তে হাতবোমাসহ আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ টি হাতবোমা (ককটেল) সহ ১ জন কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৭

2026-06-05T13:00:11+00:00
2026-06-05T13:00:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দৌলতপুর সীমান্তে হাতবোমাসহ আটক ১
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ টি হাতবোমা (ককটেল) সহ ১ জন কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৭ বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)  জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জুন (শুক্রবার) আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার দৌলতপুর থানাধীন চল্লিশপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে মোঃ মহিবুল মন্ডল (৫০) কে ৩টি হাতবোমা (ককটেল) সহ আটক করা হয়। মহিবুল চল্লিশপাড়া গ্রামের মৃত মোঃ আজিত মন্ডলে ছেলে।

আটক মহিবুল মন্ডল কে উদ্ধারকৃত ৩টি হাতবোমা (ককটেল) সহ মামলা দায়ের পূর্বক দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy