ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

ভাঙ্গুড় (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৫জুন)সকাল১১টায়

2026-06-05T15:24:35+00:00
2026-06-05T15:24:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
ভাঙ্গুড় (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৮১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৫জুন)সকাল১১টায় পৌর শহরের  ভাঙ্গুড়া ভদ্রপাড়া শ্রী শ্রী কালী মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা পুজা উদযাপন,পৌর পুজাউদযাপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ও পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ৪টি সংগঠনের পর পর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের প্রথমার্ধে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার আহ্বায়ক শ্রী বিপ্লব কুমার গুনের সভাপতিত্বে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন, পাবনা জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্রী কমল চন্দ্র দাস।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুস্থির চন্দ্র সরকারের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি, রোটারিয়ান শ্রী প্রভাষ চন্দ্র ভদ্র। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সাধারণত সম্পাদক শ্রী বিনয় জ্যোতি কুন্ড,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মলয় কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক পরিমল সরকার, সংগীত কুমার পাল,ভাঙ্গুড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতা বিকাশ কুমার দাস ও পৌর সভাসহ ৬টি ইউপি'র পুজা কমিটির নেতৃবৃন্দ সম্মেলন কে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

জেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ  প্রথমার্ধের আলোচনা শেষে উপজেলা ও পৌর পুজাউদযাপন পরিষদ এবং  হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর কমিটি বিলপ্তি ঘোষণা করেন।

সম্মেলনে উপস্থিত সকল ডেলিগেটদের কণ্ঠভোটে সংগীত কুমার পাল কে সভাপতি ও সমরজিৎ গুণ কে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট ২বছর মেয়াদে  ভাঙ্গুড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কার্যকারী  কমিটি গঠিত হয়।অপর দিকে পরিমল সরকার কে সভাপতি ও প্রলয় কুমার বিশ্বাস কে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট  ২বছর মেয়াদে ভাঙ্গুড়া পৌর পুজা উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়।

অপর দিকে একই দিনে অবঃ অধ্যাপক ভবেশ চন্দ্র দে কে  সভাপতি ও মলয় কুমার দেব কে সাধারণ সম্পাদক এবং দুলাল চন্দ্র দাস কে সাংগঠনিক সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট  ২ বছর মেয়াদে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি ঘোষণা  করা হয়।

অপর দিকে নির্মল কুমার রায় কে সভাপতি ও  তরুন কুমার গুন মিঠু কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদে  ভাঙ্গুড়া পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy