পীরগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের পীরগাছায় বাড়ীর পাশ্বে পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।হৃদয় বিদারক এই

2026-06-05T15:29:38+00:00
2026-06-05T15:29:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পীরগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ৬৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগাছায় বাড়ীর পাশ্বে পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
হৃদয় বিদারক এই ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো—উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার  মেয়ে সেনাতুল আক্তার (৪)। 

সম্পর্কে তারা আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে দুই ভাই-বোন একসঙ্গে খেলাধুলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।

দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের একটি পুকুরে দুটি শিশুর মরদেহ ভাসতে দেখে আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে তাদের পানি থেকে উদ্ধার করে ওপরে তুলে আনা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে কোনোভাবেই সান্ত্বনা মেলাতে পারছেন না স্বজনেরা। শিশু ২টি অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy