প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:২৬ পিএম (ভিজিট : ৯৬)

X
এমপির বড় ভাইয়ের স্ত্রীর মাগফিরাত কামনায় দোয়া
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বড় ভাই মরহুম জালাল হোসেন খানের সহধর্মিণী এবং বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপুর মমতাময়ী মা কহিনুর বেগম গত ০৩/০৬ ২০২৬ তারিখ রোজ বুধবার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বাকেরগঞ্জ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রী কহিনুর বেগমের রুহের মাগফিরাত কামনায় বাদ আসর তার নিজ বাড়িতে ভরপাশা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠী খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কহিনুর বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন বরিশাল ০৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু। বাদ আসর অনুষ্ঠিত এ দোয়া মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন,বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ জোমাদ্দার, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার,অহিদুল ইসলাম স্বপন সিকদার, রুহুল আমিন জোমাদ্দার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি) কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা এবং সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের আত্নীয় স্বজনসহ প্রায় সহস্রাধিক মানুষ যোগ দেন এই মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে।
প্রায়ত কহিনুর বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান আমন্ত্রিত অতিথিগন যথাসময়ে দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং তার বড় ভাইয়ের স্ত্রী কহিনুর বেগমের রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানান।
দোয়া মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করতে দেখা যায় আয়োজকদের।