পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ জুন শুক্রবার সকালে নবলোক পরিষদ, সুশীলন সহ বিভিন্ন

2026-06-05T21:37:47+00:00
2026-06-05T21:37:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ২৬)
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
X

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ জুন শুক্রবার সকালে নবলোক পরিষদ, সুশীলন সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা'র সহযোগিতায় উপজেলা প্রশাসন র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করে। 

শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে "প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ুর সুরক্ষায়, গড়ব ভবিষ্যৎ" প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।  

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ, এসএম আফজাল হোসেন, শহীদ হোসেন, প্রতিভা বিকাশ সরকার, নিরোজ কান্তি, কামাল হোসেন, দীপ্তি রাণী মন্ডল। 

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ বিপর্যয় রোধে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করা সহ বেশি বেশি বৃক্ষ রোপন  এবং আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার না করার আহবান জানান।  অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy