কালিয়ার মাঠে ব্রাজিলের জয়, হতাশ আর্জেন্টিনা সমর্থকরা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল সমর্থক

2026-06-06T11:16:19+00:00
2026-06-06T11:16:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ার মাঠে ব্রাজিলের জয়, হতাশ আর্জেন্টিনা সমর্থকরা
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ৩১)
কালিয়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
X

কালিয়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল সমর্থক দল। খেলাটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শুক্রবার (৫ জুন) বিকেলে কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এ প্রীতি ম্যাচ পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির একটি চমৎকার উদাহরণ। প্রতিযোগিতা থাকবে, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব বজায় রাখা।"

তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে ইতিবাচক মানসিকতা গড়ে তোলে এবং সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। আয়োজকদের এমন সুন্দর উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। ম্যাচের দ্বিতীয় আর্ধে শুরুতে সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিল সমর্থক দল একমাত্র গোলটি করে এগিয়ে যায়। এরপর আর্জেন্টিনা সমর্থকরা একাধিক আক্রমণ চালালেও সমতা ফেরাতে পারেনি। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থক দল।

জয় লাভের পর ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক স. ম. রাকিবুজ্জামান পাপ্পু বলেন, এটি ছিল বন্ধুত্ব ও সম্প্রীতির একটি ম্যাচ। জয় অবশ্যই আনন্দের, তবে সবচেয়ে বড় বিষয় হলো সুন্দর ও উৎসবমুখর পরিবেশে খেলাটি সম্পন্ন হয়েছে। দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। যারা মাঠে এসে আমাদের উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকুক, সেটিই প্রত্যাশা।

ব্রাজিল সমর্থক দলের পক্ষে একমাত্র গোল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পরশ সরদার।

খেলা দেখতে মাঠে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। সামাজিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ খেলার আয়োজন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy