গাংনী সীমান্তে বিএসএফের পুশ ইনের ব্যর্থ চেষ্টা, বিজিবির কঠোর অবস্থান

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জনকে প্রতিরোধ করেছে বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয়

2026-06-06T13:14:46+00:00
2026-06-06T13:39:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনী সীমান্তে বিএসএফের পুশ ইনের ব্যর্থ চেষ্টা, বিজিবির কঠোর অবস্থান
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:১৪ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ১:৩৯ পিএম  (ভিজিট : ৩৯)
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ ইনের ব্যর্থ চেষ্টা, বিজিবির কঠোর অবস্থান
X

গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ ইনের ব্যর্থ চেষ্টা, বিজিবির কঠোর অবস্থান

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জনকে প্রতিরোধ করেছে বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন অপচেষ্ট ব্যর্থ হয়েছে। ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জন বর্তমানে কাটাতারের বেড়ার পাশে অবস্থান করছে।

এ ঘটনায় আজ শনিবার ভোর থেকে সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি সুত্রে জানা গেছে, সীমান্তের মেইল পিলার ১০৪/ ৫ এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া দিয়ে ৬ জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করা তারা কাটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ শিশু রয়েছে।

স্থানীয়রা জানান, বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা ৬ জন পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন| প্রতিরোধের মুখে তারা কাটাতারের বেড়ার পাশে ফিরে যায়। কিন্তু বিএসএফ কাটাতারের ওপারে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে| এপারে বিজিবি ও গ্রামবাসীর অবস্থান।

এদিকে বিজিবি হান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশ ইন প্রতিরোধ করছে। তাদেরকে কাটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বিজিবি বারবার আহবান জানাচ্ছেন। কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া মিলছে না। অবৈধ কোন অনুপ্রবেশ কিংবা পুশ ইন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি তেঁতুলবাড়ীয়া ক্যাম্প কমান্ডার। তবে বিজিবির পক্ষ থেকে পতাকা ˆবঠকের আহবান জানানো হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy