প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৫৭ পিএম (ভিজিট : ৩৬)

X
চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল আনুমানিক ৭.৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া আল আমিন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটর সাইকেল আরোহী জেলার বরুড়া উপজেলার মোইসাই এলাকার আব্দুল্লার ছেলে সানাউল্লাহ নামে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপর নিহতের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
মিয়াবাজার হাইওয়ে থানার এস আই মনির হোসেন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্টোল পাম্পের নিকট পৌছলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে দুই মোটর সাইকেল আরোহী নিহত হন। পরে সেখান থেকে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।