চন্দনাইশে সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোঃ আবুল কাশেম (৮৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার

2026-06-06T15:59:25+00:00
2026-06-06T16:35:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৪:৩৫ পিএম  (ভিজিট : ৪৭)
নিহত মোঃ আবুল কাশেম
X

নিহত মোঃ আবুল কাশেম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোঃ আবুল কাশেম (৮৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার গাছবাড়িয়া বরুমতি ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আবুল কাশেম চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফা পাড়া এলাকার মরহুম আলতাফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ‍্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দোহাজারীগামী সিএনজি চালিত অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাওয়াদ জানান, হাসপাতালে আনার আগে আবুল কাশেমের মৃত্য হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দোহাজারী হাইওয়ে থানা থেকে একদল পুলিশ পাঠানো হয়েছে। এ ব‍্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy