রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পৃথক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে

2026-06-06T17:24:59+00:00
2026-06-06T17:24:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৫৯)
৯ জন গ্রেপ্তার
X

৯ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পৃথক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। 

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিলের নেতৃত্বে থানার একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ফাহিম (২৬), চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. সাইফুল ইসলাম আরজু (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য শাহ আলম (৫৩) এবং যুবলীগের সক্রিয় সদস্য মো. রুবেল হোসেন (৩১)-কে গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া চুরির দুটি পৃথক মামলায় মো. মাসুম হোসেন (৪৩) ও মো. শাওন হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. হোসেন (৩৫), বিউটি আক্তার (৪০) এবং রিয়াদ হোসেন (৩৫)-কেও আটক করা হয়েছে।

রামগঞ্জ থানা অফিসার ইনচাজং মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy