প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৪৪ পিএম (ভিজিট : ৩২)

X
পত্নীতলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার
নওগাঁর পত্নীতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক (ওসি)-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার হলাকান্দ গামের সোলেমান আলীর পুত্র আব্দুর রহমান ও আজাহার আলীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আদালতের রায় ঘোষণার পর দীর্ঘদিন ধরে তারা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।