শ্রীমঙ্গলে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলের

2026-06-06T18:05:05+00:00
2026-06-06T18:05:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ২৮)
সচেতনতামূলক র‍্যালি
X

সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকাশ নুনিয়া, ডা. জোবায়ের খান, ডা. মঈনউদ্দীন আহমেদ মামুন, নার্সিং সুপারভাইজার বশিরুন্নেছা, হেলথ ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালিতে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy