আজ থেকে রাজধানীতে চার দিন যে সড়কে যান চলাচল বন্ধ থাকবে

রাজধানী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার

2026-06-07T09:56:29+00:00
2026-06-07T09:56:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ থেকে রাজধানীতে চার দিন যে সড়কে যান চলাচল বন্ধ থাকবে
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৫৬ এএম   (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ ও বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া মঙ্গলবার প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে উল্লেখিত তারিখে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

ডিএমপি কমিশনার, নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। 

মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy