বেলা ১১টায় রামিসা হত্যা মামলার রায় ঘোষণা

অনলাইন ডেস্ক

আইন-আদালত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় বহুল আলোচিত মামলার রায় রোববার (৭

2026-06-07T10:27:16+00:00
2026-06-07T10:27:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলা ১১টায় রামিসা হত্যা মামলার রায় ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:২৭ এএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় বহুল আলোচিত মামলার রায় রোববার (৭ জুন) বেলা ১১টায় ঘোষণা করা হতে পারে। 

দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এ মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানিয়েছেন, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বেলা ১১টার দিকে রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রায় ঘোষণার আগে সকাল থেকেই দুই আসামিকে আদালতে আনা হয়। সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানা প্রিজনভ্যানে করে আদালতে পৌঁছান। 

পরে সকাল সাড়ে ৮টার দিকে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালতে হাজির করা হয়। বর্তমানে তারা দুজনই আদালতের হাজতখানায় রয়েছেন।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy